AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিনিধি নির্বাচনের ভোট নয়, বরং রাষ্ট্র বিনির্মাণের ভোট- শেখ রবিউল আলম


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
১১:৩৯ এএম, ২৭ জানুয়ারি, ২০২৬

প্রতিনিধি নির্বাচনের ভোট নয়, বরং রাষ্ট্র বিনির্মাণের ভোট- শেখ রবিউল আলম

এবারের ভোটকে ৫৩ বছরের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং এটি কেবল প্রতিনিধি নির্বাচনের ভোট নয়, বরং রাষ্ট্র বিনির্মাণের ভোট বলে উল্লেখ করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। 

সোমবার (২৬ জানুয়ারি )  রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় নিউমার্কেট স্কয়ার টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি মো. রুহুল আমিনসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা কেএম চঞ্চল।

শেখ রবিউল আলম বলেন, এবারের ভোটকে ৫৩ বছরের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল প্রতিনিধি নির্বাচনের ভোট নয়, বরং রাষ্ট্র বিনির্মাণের ভোট। সংকটকালীন দেশ পরিচালনার জন্য বিএনপিই একমাত্র অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক দল, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির নগ্ন হস্তক্ষেপ প্রতিরোধ করতে বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন। 

তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের চেয়ে পেশাজীবী এবং আমলারা বেশি রাজনীতি করেছেন এবং সুবিধা নিয়েছেন, যার ফলে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকেনি। আমলা ও পেশাজীবীরা ক্ষমতা টিকিয়ে রাখার দায়িত্ব নেওয়ায় গ্ৰহনযোগ্য নির্বাচন দেয়ার দায়বদ্ধতা বোধ করেনি।  এবং এই সুবিধাভোগীরা এখনো রয়েছে। তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বিচার বিভাগে এমন মামলাতেও সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, যা আমলেই নেওয়ার মত নয়, যা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে গণ্য হয়। বিগত সরকারের রাষ্ট্রের তিনটি বিভাগ—আইন, শাসন ও বিচার বিভাগ একাকার হয়ে গেছে এবং একটি দল ফ্যাসিবাদী কায়দায়  ক্ষমতায় থাকার কারণে জাতি এখন পরিবর্তন চায়। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আঞ্চলিক পরিচয়ের যে (গোপালগঞ্জ ও বগুড়া) সংকীর্ণতা তৈরি হয়েছে, তা দূর করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। 

তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে রবিউল আলম বলেন, এদেশের মালিক জনগণ এবং তাদের মালিকানা প্রতিষ্ঠা ও একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বিএনপির সংগ্রাম চলছে। এই লক্ষ্যে আমরা ৩১ দফার মধ্য থেকে ১০টি দফাকে অগ্রাধিকার দিয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র, জনগণের ক্ষমতায়ন, কার্যকর সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,  আপনারা আশাকরি পরিবার ও বন্ধুদের নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিবেন।

তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দল বা সরকারের ভুল-ভ্রান্তি থাকতে পারে, যেমনটি বিশ্বের অন্যান্য দেশেও (কনজারভেটিভ বা লেবার পার্টি) দেখা যায়। তবে বিএনপি সবসময় রাষ্ট্রের ও জনগণের পক্ষে কাজ করেছে, যার উদাহরণ১৯৭৭ ও ১৯৯১ সালের প্রেক্ষাপট, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ দেশের সকল সংকটে বিএনপি জনগণের পাশে ছিল। তাই ধানের শীষে ভোট দিয়ে নাগরিক সুবিধা ও সরকারি জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান শেখ রবিউল আলম।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

Link copied!