AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ ২০ বছর পর কাঞ্চন বাজার ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৪:২২ পিএম, ২৫ জুলাই, ২০২৬

দীর্ঘ ২০ বছর পর কাঞ্চন বাজার ব্যবসায়ীদের নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ২০ বছর পর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শিল্পনগরী কাঞ্চন পৌর সভার "কাঞ্চন বাজার" ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটারগন। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। 

শনিবার (২৫ জুলাই) কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২ জন প্রার্থী। ১৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রিড়া, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ পাভেল রানা এবং ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক মোঃ সোহেল রানা।

কাঞ্চন বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে হাজী মোহাম্মদ মতিউর রহমান মতু- ছাতা প্রতীক ও হাজী মোহাম্মদ বেল্লাল হোসেন - আনারস প্রতীক, সহ-সভাপতি পদে হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন - দেওয়াল ঘড়ি প্রতীক, আমিনুল হক - কাপ পিরিচ প্রতীক, সাধারণ সম্পাদক পদে মোঃ আনিছুর রহমান শরীফ - মোবাইল প্রতীক, মোঃ করিম খাঁন - কলসি প্রতীক, মোঃ জাকির হোসেন - হরিন প্রতীক, হাজী মোঃ জহিরুল ইসলাম জহির -পানির বোতল প্রতীক মোঃ আলমগীর হোসেন পন্ডিত - উট পাখী প্রতীক ও মোঃ সাদ্দাম হোসেন মুরাদ - মাছ প্রতীক, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল আমিন - পানির জগ প্রতীক ও মোঃ নুরুল হক - মোমবাতি প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোহেল মাহমুদ - ফুটবল প্রতীক, মোঃ কামাল দেওয়ান - হারিকেন প্রতীক, শ্রী অজিত দাস - মই প্রতীক ও মোঃ সাখাওয়াত হোসেন সুজন - মটর সাইকেল প্রতীক, কোষাধ্যক্ষ পদে মোঃ খবির উদ্দিন - কবুতর প্রতীক, মোঃ শরীফ আপন - টেবিল প্রতীক ও মোঃ আমান উল্লাহ -দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এছাড়াও নির্বাহী সদস্য পদে দেওয়ান মোঃ আনোয়ার হোসেন - আম প্রতীক, মোঃ আতিকুর রহমান - সেলাই মেশিন প্রতীক, মোঃ হানিফ মিয়া - কাঁঠাল প্রতীক, মোঃ সাদিকুর রহমান - রিক্সা প্রতীক, শ্রী জীবন দাশ - মোরগ প্রতীক ও শ্রী কৃর্ত্তি চন্দ্র দাস - আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগন। ২০ বছর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাড়তি অনুভূতি পোষণ করছি। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকলেই আমরা একে অপরের পরিচিত। কোন সমস্যা হবে না। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই কাঞ্চন বাজার ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করব। 

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই কাঞ্চন বাজার ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। বাজারের সকল ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার হামিদুল হক খান বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল ভালো। ভোটার বা প্রার্থীদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা সকলেই এই কাঞ্চন বাজারের ব্যাবসায়ী। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক বলেন, আজকে কাঞ্চন বাজার ব্যবসায়ীদের মিলন মেলায় পরিনত হয়েছে পুরো বিদ্যালয় এলাকা। অনেক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবাই আনন্দ উল্লাসের মাধ্যমে উপভোগ করেছেন নির্বাচনটিকে, ভালো লাগছে। সুষ্ঠ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা সবাই আন্তরিক। আমাদের এমপি মহোদয় সার্বক্ষণিক নির্বাচনের খোজ খবর নিচ্ছেন। 

এ সময় সহকারী নির্বাচন কমিশনার আতিকুজ্জামান, মহিবুর রহমান, তারিকুল ইসলাম বিপুল, এস আলম রিপন, মামুন মিয়া, করিম ভূঁইয়া ও আব্দুল হালিম খান উপস্থিত ছিলেন। নির্বাচনটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, আলহাজ্ব মুজিবুর রহমান ভূইয়া, সভাপতি, বিএনপি কাঞ্চন পৌরসভা, মফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, বিএনপি কাঞ্চন পৌরসভা।

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!