AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, দুটি নিষ্ক্রিয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৫ পিএম, ২৪ জুলাই, ২০২৬

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, দুটি নিষ্ক্রিয়

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে অন্তত দুটি বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়। আরও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর দুর্বৃত্তরা স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এগুলো প্রকৃতপক্ষে বোমা নাকি ককটেল—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রটি আরও জানায়, নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে এগুলোতে শক্তিশালী বিস্ফোরক থাকার আলামত মিলেছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!