AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০১:৫৮ পিএম, ২৬ জুলাই, ২০২৬

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে লিমন হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকায় বসতঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত লিমন উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিমন হোসেন শনিবার গভীর রাতে সবার অজান্তে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে সকালে তার পরিবারের লোকজন তার কোন সাড়া শব্দ না পেলে দরজা খুলে দেখে ঘরের তীরের সাথে সে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ওসি মো: মাহবুব আলম জানান, আত্মহত্যার খবর পেয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!