দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল শিট প্রকাশের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি মোঃ মাহফিজুল ইসলাম রিপন (৩৩ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতাউর রহমান (১৬ ভোট), হাবিব ইফতেখার (০৯ ভোট)। সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন (৩০ ভোট)।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বদরুদ্দোজা বুলু (২৫ ভোট)। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (৩০ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ তাজকীর হোসাইন (২৯ ভোট), মোঃ মামুনুর রশিদ (১৩ ভোট)। যুগ্ম সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন মিলন (৩১ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকারিয়া হোসেন (২৭ ভোট)।
কোষাধ্যক্ষ এ টি এম জোবায়েদ উর রহমান জবা (২৩ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম শফিক (২১ ভোট),মোঃ রুকনুজ্জামান বাবুল (১৩ ভোট)। দপ্তর সম্পাদক মোঃ আবদুল জলিল সরকার (২৮ ভোট)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেেনহাজুল ইসলাম তারেক (১৩ ভোট), মোঃ সোহেল সানী (১১ ভোট),শ্রী স্বপন চন্দ্র রায় (০৪ ভোট)। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
নির্বাহী সদস্য পদের ফলাফলে বিজয়ী চারজন হলেন মোঃ মহসীন আলী (৩২ ভোট),সাজেদুর রহমান নওশাদ (৩০ ভোট),মোঃ হেলাল (২৮ ভোট),মোঃ নূর আলম সিদ্দিক (২৫ ভোট)। মোট ভোটার ৬১ জন। এর মধ্যে ৫৯ জন ভোট প্রদান করেন। ভোট চলাকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে প্রেস ক্লাবের সদস্যসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

