AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০২:০৩ পিএম, ২৬ জুলাই, ২০২৬

ডিআইইউতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‘নলেজ ইজ পাওয়ার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল মেডিপ্লাস ওরাল হেলথ।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের মাধ্যমে বিনামূল্যে দাঁতের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ, ফরাজী হাসপাতালের হেড অব কর্পোরেট মোজাম্মেল হক, ম্যানেজার মোর্শেদুল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট। ফরাজী ডেন্টালের বনশ্রী ও গুলশান শাখার সৌজন্যে ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজন সম্পর্কে ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট বলেন, “সাধারণ মানুষের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করতেই আমরা নিয়মিত এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডেন্টাল কেয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের বিনামূল্যে প্রাথমিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতা বাড়াতে আজ আগত সবাইকে মেডিপ্লাস টুথপেস্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সেবা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসেই বিনামূল্যে ডেন্টাল চেকআপের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত উপকারী।

চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দাঁত পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ওরাল হেলথ কিট ও টুথপেস্ট উপহার পেয়েছি। এমন সুন্দর উদ্যোগের জন্য ফরাজী ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

বিনামূল্যে উন্নতমানের মেডিকেল, ডেন্টাল সেবা ও ওরাল হেলথ কিট পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!