AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুরু হলো গুলশানে ৩ দিনব্যাপী প্রিমিয়াম হোল্ডিংয়ের পিঠা উৎসব ও একক আবাসন মেলা


Ekushey Sangbad
সালাম মাহমুদ
০৪:৩৬ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

শুরু হলো গুলশানে ৩ দিনব্যাপী প্রিমিয়াম হোল্ডিংয়ের পিঠা উৎসব ও একক আবাসন মেলা

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত গুলশান গ্রেস বিল্ডিংয়ের কর্পোরেট অফিসে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী একক আবাসন মেলা ও পিঠা উৎসব।

প্রতি বছরের মতো এবারও বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী শীতকালকে কেন্দ্র করে ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পিঠা উৎসবের শুভসূচনা করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। কেক কেটে একক আবাসন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক নাজনিন আক্তার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম, মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার সোহাগ খান ও সায়মন আরাফাত, মার্কেটিং টিম লিডার শিমুল সরকার ও মহিন ইসলামসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মধ্যবিত্তদের আবাসন চাহিদা পূরণের প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রিমিয়াম টাউন, প্রিমিয়াম গার্ডেন ও প্রিমিয়াম ভ্যালি—এই তিনটি আধুনিক আবাসন প্রকল্প নিয়ে আস্থা ও বিশ্বাসের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, “সবাই শুধু আশ্বাস দেয়, কিন্তু আমরা দিই নিশ্চয়তা। প্রিমিয়াম যা বলে, তাই করে।”


তিনি আরও বলেন, গত দুই বছরে গ্রাহকদের সর্বাধিক রেজিস্ট্রেশন সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়াম হোল্ডিং অন্যতম, যা কোম্পানির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার বড় প্রমাণ।

তিনি জানান, ইতোমধ্যে প্রিমিয়াম টাউন প্রকল্প থেকে একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ৫ কাঠার একটি প্লট ক্রয় করেছেন। ওই গ্রাহকের মতে, চারপাশে সরকারি রাস্তা এবং কোম্পানির ব্যবস্থাপনার প্রতিশ্রুতিই প্লট কেনার প্রধান কারণ।

প্রতিষ্ঠানটি দেশীয় গ্রাহকদের পাশাপাশি প্রবাসীদের কাছেও শতভাগ আস্থা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

একক আবাসন মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!