AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৩ এএম, ২১ জুলাই, ২০২৬

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট সড়ক এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগ্নি হাফসা আক্তার (৮)।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসার গ্যাস লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পরিবারের তিন সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!