AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৩:৪৫ পিএম, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫) এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত ইজিবাইক শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন ট্রাক ডিপো থেকে একটি ট্রাক হঠাৎ সড়কে উঠলে সেটি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন। দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিন নারী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদা খাতুন ও শিলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর ইজিবাইকের চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!