রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল ক্রসিংয়ের সিগন্যাল নামানোর পরও রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিল অনেক গাড়ি। এর মধ্যে ওই সময়ে তেজগাঁওয়ের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

