AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্যাদুর্গত পরিবারের পাশে দোস্ত এইড, খাদ্য সহায়তা বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৪:৫৬ পিএম, ২৭ জুলাই, ২০২৬

বন্যাদুর্গত পরিবারের পাশে দোস্ত এইড, খাদ্য সহায়তা বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেলসহ মোট ৪৩ কেজি বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ হাজার টাকা।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিলের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, "বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সংকটময় সময়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।"

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। এই খাদ্য সহায়তা তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!