AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩৯ পিএম, ২৬ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ডারউইনের মারারা ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

ঘোষিত দলে অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুসফিক হাসান।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের একমাত্র জয় আসে ২০১৭ সালে মিরপুরে অনুষ্ঠিত টেস্টে।

অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ২০০৩ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর ২০০৮ সালে দলটি অস্ট্রেলিয়া সফরে গেলেও পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!