AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমার্ধে ব্রাজিলকে চাপে রেখে ১-০ গোলে এগিয়ে জাপান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ পিএম, ২৯ জুন, ২০২৬

প্রথমার্ধে ব্রাজিলকে চাপে রেখে ১-০ গোলে এগিয়ে জাপান

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলকে চাপে রেখে প্রথমার্ধ শেষ করেছে জাপান। প্রথম ৪৫ মিনিটের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এশিয়ার দলটি।

ম্যাচের ২৯তম মিনিটে আসে জাপানের এগিয়ে যাওয়ার গোল। হাইড্রেশন ব্রেকের পর মাঝমাঠে ব্রাজিলের দানিলোর কাছ থেকে লুজ বল কেড়ে নেন সানো। এরপর গতির ঝড় তুলে কাসেমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শট নেন তিনি।

সানোর নেওয়া শটটি পোস্টের নিচের বাঁ কোণ দিয়ে জালে জড়িয়ে পড়ে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার সর্বোচ্চ চেষ্টা করেও বলের নাগাল পাননি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা ও রায়ানকে ঘিরে আক্রমণ গড়লেও জাপানের সংগঠিত রক্ষণভাগ তাদের কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি।

ফলে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় জাপান। এখন দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে ব্রাজিলকে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!