২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এবারের ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
পুরুষদের বিভাগে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। বাকি ছয়টি দল—আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান—প্রথম রাউন্ডে অংশ নেবে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে উঠে চার শীর্ষ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং চলবে ১ অক্টোবর পর্যন্ত।
অন্যদিকে নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ড্র অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন। অন্য কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। নারী ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী—উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয় ভারত। আর নারীদের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে ভারতীয় দল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

