AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনে নিন বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৯ পিএম, ১৩ জুলাই, ২০২৬

জেনে নিন বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি

চলমান ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়েছে। আগামী ১৪ ও ১৫ জুলাই দিবাগত রাতে অনুষ্ঠিত হবে শেষ চারের দুই ম্যাচ। এক সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অন্য ম্যাচে শক্তিশালী ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে শিরোপার দৌড়ে দুই ম্যাচই হতে যাচ্ছে হাইভোল্টেজ লড়াই। বাংলাদেশ সময় উভয় ম্যাচ শুরু হবে রাত ১টায়।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে, বেলজিয়ামকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে স্পেন। পুরো টুর্নামেন্টজুড়ে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিজের নৈপুণ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে ফরাসিরা। তবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্য সেমিফাইনালে ২০১৮ সালের পর আবারও শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। তারকাসমৃদ্ধ দল হওয়ায় এবার তাদের ঘিরে প্রত্যাশাও বেশি।

আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও এবারের আসরে তাদের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের প্রত্যাবর্তন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পেলেও দলটির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবু লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময়):

  • ১৪ জুলাই (দিবাগত রাত ১টা): ফ্রান্স বনাম স্পেন

  • ১৫ জুলাই (দিবাগত রাত ১টা): আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!