চাঁদপুর শহরের পুরানবাজারে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে ফুটবল ও চকলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।
রোববার (২৬ জুলাই) বিকেলে সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের বিশেষ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাঠমুখী তরুণ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির স্বপ্নদ্রষ্টা আশিক খান, বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন এবং টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, “পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

