AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২১ পিএম, ২৩ জুলাই, ২০২৬

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ

দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি অনুযায়ী, ঐতিহাসিক লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

সূচি অনুযায়ী, একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে থেকে ১ জুন, ২০২৭ পর্যন্ত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

এদিকে, একই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ড সফরে যাবে। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, লর্ডসে একমাত্র টেস্টে বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে তারা উচ্ছ্বসিত। তিনি উল্লেখ করেন, ২০১০ সালের পর এই প্রথম বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ নারী দলকে সীমিত ওভারের সিরিজে আতিথ্য জানাতেও তারা আনন্দিত।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

বাংলাদেশ পুরুষ দল বনাম ইংল্যান্ড

তারিখফরম্যাটভেন্যু
২৮ মে–১ জুন, ২০২৭একমাত্র টেস্টলর্ডস, লন্ডন

বাংলাদেশ নারী দল বনাম ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ

  • ৮ সেপ্টেম্বর, ২০২৭: প্রথম টি-টোয়েন্টি — নর্থহ্যাম্পটন

  • ১০ সেপ্টেম্বর, ২০২৭: দ্বিতীয় টি-টোয়েন্টি — টনটন

  • ১২ সেপ্টেম্বর, ২০২৭: তৃতীয় টি-টোয়েন্টি — ওরচেস্টার

ওয়ানডে সিরিজ

  • ১৭ সেপ্টেম্বর, ২০২৭: প্রথম ওয়ানডে — হোভ

  • ২১ সেপ্টেম্বর, ২০২৭: দ্বিতীয় ওয়ানডে — ক্যান্টারবেরি

  • ২৪ সেপ্টেম্বর, ২০২৭: তৃতীয় ওয়ানডে — চেমসফোর্ড

একুশে সংবাদ/এ.জে

Link copied!