AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরান ঢাকায় যাত্রা শুরু করল ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৩০ পিএম, ২৫ জুলাই, ২০২৬

পুরান ঢাকায় যাত্রা শুরু করল ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি

পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠে (সাবেক পাকিস্তান মাঠ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন *ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, এনামুল হক বিজয়, হাসিবুর রহমান শান্ত, সাবেক জাতীয় হকি তারকা কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল সহ পুরান ঢাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।

অ্যাকাডেমির পরিকল্পনাকারী মেহরাব হোসেন অপি বলেন, পুরান ঢাকায় ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য থাকলেও প্রতিভা বিকাশের জন্য দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণকেন্দ্রের অভাব ছিল। সেই শূন্যতা পূরণ করতেই ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা। তিনি বলেন, এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ও মেধাবী ক্রিকেটার তৈরি হবে—এটাই তাদের লক্ষ্য।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, পুরান ঢাকার মাঠগুলো সংস্কার ও খেলাধুলার উপযোগী করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ সব ধরনের খেলাধুলার প্রসারে গুরুত্ব দিতে হবে।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, পুরান ঢাকার বাংলাদেশ মাঠ থেকেই একসময় জাতীয় দলের অনেক ক্রিকেটার উঠে এসেছেন। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতেও এখান থেকে নতুন তারকা তৈরি হবে।

তিনি আরও বলেন, একজন ক্রিকেটার গড়ে তুলতে শুধু কোচ নয়, পরিবার, স্থানীয় মানুষ এবং মাঠ—সবকিছুরই ভূমিকা রয়েছে। মাঠ বাঁচলে দেশের ক্রিকেটও আরও সমৃদ্ধ হবে।

আয়োজকদের আশা, ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!