AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: ম্যাচ কবে, কখন ও কোথায়?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৯ এএম, ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: ম্যাচ কবে, কখন ও কোথায়?

দীর্ঘ ছয় সপ্তাহের প্রতিযোগিতা শেষে বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। ৪৮ দলের লড়াই শেষে শিরোপার মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।

সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল।

অন্যদিকে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে পরাজিত করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে স্পেন। ফলে এবারের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি।

আগামী ১৯ জুলাই, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

ম্যাচটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। আর্জেন্টিনা জিতলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে। অন্যদিকে, স্পেন ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

এর আগে ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে বিদায় নেওয়া দুই দল ইংল্যান্ড ও ফ্রান্স।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!