AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর্জেন্টিনা? মুখ খুললেন অ্যালিস্টারের বাবা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৪ পিএম, ২২ জুলাই, ২০২৬

স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর্জেন্টিনা? মুখ খুললেন অ্যালিস্টারের বাবা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের পরপর দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে ফাইনালের পর বিতর্ক তৈরি হয়েছে একটি অভিযোগকে ঘিরে। বলা হচ্ছে, স্পেনকে ফাইনাল ‍‍`ম্যাচ ছেড়ে দিতে‍‍` বাধ্য হয়েছিল আর্জেন্তিনা। মেসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি টানেলের মধ্যে ফুটবলারদের বলেছিলেন, যা হয়েছে সব কিছু ভুলে যেতে হবে। সেই সময় এনজো ফার্নান্দেজকে কাঁদতেও দেখা যায়। তারপর থেকে আলোচনা চলছে, আর্জেন্টিনার ওপর কি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য চাপ ছিল?

বিতর্কের মাঝে এবার মুখ খুললেন আর্জেন্টিনার ফুটবলার ম্যাক অ্যালিস্টারের বাবা। ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে স্পেনের গোল লক্ষ্য করে কোনও শট নেয়নি আর্জেন্টিনা। যে আর্জেন্টিনা টুর্নামেন্টে ১৯টি গোল করেছে। তারপরই বিতর্কের ঝড়। অনেকেই অভিযোগ করছেন, ম্যাচ স্পেনকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়েছিল আর্জেন্টিনার ওপর। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টার।

রেডিও লা রেডকে দেওয়া একটি সাক্ষাৎকারে কার্লোস ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, তিনি এ নিয়ে সরাসরি ছেলের সঙ্গে কথা বলেছেন এবং ব্যাখ্যা চেয়েছেন। লিভারপুলের মিডফিল্ডারের বাবা জানিয়েছেন যে, তিনি নিজেও ধরে নিয়েছিলেন ড্রেসিংরুমে কিছু একটা সন্দেহজনক ঘটনা ঘটেছিল। সেই কারণেই ছেলেকে এ নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি।

কার্লোস ম্যাক অ্যালিস্টার বলেছেন, কয়েকজন সাংবাদিকের কাছে এটা মেনে নেওয়া কঠিন যে, পরাজয়ের পিছনে থাকে অন্য একটি দলের ভাল খেলা। তখনই কিছু একটা ভেবে নেওয়া হয়। খারাপ বিষয় হল, সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। আমি অ্যালেক্সিসকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, কী হয়েছিল। কারণ আমার নিজেরও সন্দেহ হতে শুরু করেছিল।

বাবাকে কী জবাব দেন ম্যাক অ্যালিস্টার? 
কার্লোস বলেছেন, ও আমাকে বলেছে মাঠে নেমে খেলার কথা হয়েছিল। সবটাই ফুটবল সম্পর্কীয় আলোচনা। মাটিতে বল রেখে খেলার কথা, বল নিয়ে এগনোর কথা, ত্রিকোণ তৈরির কথা, শুধু যাতে বল সামনের দিকে উড়িয়ে না দেওয়া হয় সেই সব কথা হয়েছিল। সেটা নিয়েই ওরা আলোচনা করেছিল। গত কয়েকদিন ধরে এ নিয়ে অনেক চর্চা হচ্ছে। আমাকেও অনেকে জিজ্ঞেস করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!