AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৬ এএম, ২৮ জুন, ২০২৬

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা।

রোববার (২৮ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। বলের দখল ও সুযোগ সৃষ্টিতে কিছুটা এগিয়ে ছিল ক্রোয়েশিয়া, তবে ঘানাও পাল্টা আক্রমণে একাধিকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে।

ম্যাচের ৩০তম মিনিটে জালে বল পাঠান পিটার সুচিচ। তবে সহকারী রেফারি অফসাইডের সংকেত দিলে ভিএআরের সহায়তা নেওয়া হয়। পর্যালোচনা শেষে ৩১তম মিনিটে গোলের বৈধতা নিশ্চিত করেন রেফারি, ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ঘানা। সেই প্রচেষ্টার ফল আসে ৭৩তম মিনিটে। আর্নেস্ট নুয়ামাহর ফ্রি-কিক থেকে ডেরিক লুকাসেন বক্সের ভেতর দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়।

সমতায় ফেরার পর ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল ঘানা। তবে ৮৩তম মিনিটে নিকোলা ভ্লাসিচের নিখুঁত ফিনিশিংয়ে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। শেষ দিকে ঘানার একাধিক আক্রমণ প্রতিহত করে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুকা মদ্রিচের দল।

এই জয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে ক্রোয়েশিয়া। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে, ম্যাচে হারলেও ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ঘানা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!