AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১১ পিএম, ২৭ জুলাই, ২০২৬

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশ জাতীয় দলে সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন। এরই মধ্যে নতুন আরেকটি সুখবর পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে যাচ্ছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।

দলটি তাদের পোস্টে লিখেছে, “বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!”

ঘোষণার সঙ্গে প্রকাশিত প্রচারণামূলক ভিডিওতেও সাকিবকে ব্যতিক্রমীভাবে উপস্থাপন করা হয়েছে। পাহাড়চূড়ার একটি সিংহাসনে বসা সাকিবের চারপাশে বিভিন্ন প্রতীকী দৃশ্যের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। সেখানে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারও দেখা যায়।

২০২৪ সালে প্রথমবারের মতো শুরু হয় নেপাল প্রিমিয়ার লিগ। উদ্বোধনী আসরে শিরোপা জেতে জনকপুর বোল্টস। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয় লুম্বিনি লায়নস।

নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের আগে এলপিএলে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। তবে ব্যাট হাতে এখনো ছন্দে ফিরতে পারেননি তিনি। দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০ রান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!