AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৩ পিএম, ২৭ জুলাই, ২০২৬

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো কর্মকর্তারা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। প্রশাসনিক সংস্কার কার্যক্রম এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনার অংশ হিসেবে তাদের এ সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে এসব কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!