AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেই ফিলিস্তিনি কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর বার্তা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৫ পিএম, ২৭ জুলাই, ২০২৬

সেই ফিলিস্তিনি কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর বার্তা

গাজায় ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের দেয়ালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের একটি ম্যুরাল এঁকেছেন ফিলিস্তিনের এক কিশোরী। সেই ম্যুরালকে কেন্দ্র করে তৈরি করা তার ভিডিওবার্তা পৌঁছে যায় স্প্যানিশ প্রধানমন্ত্রীর কাছে। ভিডিওটি দেখার পর লিয়ান এবং ফিলিস্তিনের জনগণের উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন সানচেজ।

প্যালেস্টাইন ক্রনিকল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কিশোরী লিয়ান আল-কাওকা সানচেজের ম্যুরালের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও প্রকাশ করেন। আরবি ও স্প্যানিশ—দুই ভাষাতেই দেওয়া ওই বার্তায় লিয়ান বলেন, “এটি শুধু একটি দেয়ালচিত্র নয়। আমরা সবাই অনেক পরিশ্রম করে এটি এঁকেছি, কারণ আমরা চেয়েছিলাম আমাদের বার্তা স্পেনের জনগণের কাছে পৌঁছাক।”

লিয়ান আরও বলেন, স্পেন এবং দেশটির প্রধানমন্ত্রীকে তাঁদের ‘মানবিক অবস্থানের’ জন্য ধন্যবাদ জানাতেই ভালোবাসা দিয়ে এই ম্যুরালটি আঁকা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই দেয়ালচিত্রটি স্পেনের প্রতিটি ঘরে পৌঁছাবে, কারণ এটি ভালোবাসা, আশা ও কৃতজ্ঞতার প্রতীক।

ফিলিস্তিনি কিশোরীর ভিডিওবার্তা প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এর জবাব দেন পেদ্রো সানচেজ। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি লিয়ানকে উদ্দেশ করে বলেন, “ধন্যবাদ, লিয়ান। এই সুন্দর ভালোবাসার প্রকাশের জন্য শিল্পীদেরও আন্তরিক ধন্যবাদ।”

লিয়ান আরও বলে, স্পেন এবং দেশটির প্রধানমন্ত্রীকে ‘তাদের মানবিক অবস্থানের জন্য’ ধন্যবাদ জানাতে এই ম্যুরালটি ‘ভালোবাসা’ দিয়ে আঁকা হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের জয় উদযাপন করে গাজাবাসী স্প্যানিশ জনগণকে ‘গাজার হৃদয়ে থাকা আকুলতা’ থেকে অভিনন্দন জানাতে চায়।

লিয়ান বলে, আমরা আশা করি, এই ম্যুরালটি স্পেনের প্রতিটি ঘরে পৌঁছাবে। কারণ এটি ভালোবাসা, আশা এবং কৃতজ্ঞতা নিয়ে আঁকা হয়েছে।

ফিলিস্তিনি কিশোরীর ভিডিওবার্তা প্রকাশের পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সানচেজ এর জবাব দিয়েছেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে স্পেনের প্রধানমন্ত্রী লিয়ানকে সম্বোধন করে বলেন, ধন্যবাদ লিয়ান। এই সুন্দর ভালোবাসার জন্য শিল্পীদেরও ধন্যবাদ।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই এমন এক দিন আসবে যখন গাজার শিশুরা কোনো ভয় ছাড়াই আবার তাদের স্কুলে ছবি আঁকতে পারবে এবং শান্তিতে বড় হতে পারবে।

ভিডিওর শেষে সানচেজ বলেন, স্পেনের পক্ষ থেকে (ফিলিস্তিনকে) অনেক ভালোবাসা ও উষ্ণ আলিঙ্গন।

সানচেজের বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে কিশোরী লিয়ান। পরবর্তীতে সে আরেকটি ভিডিও রেকর্ড করে। লিয়ান সেই ভিডিওতে বলে, প্রথমবারের মতো কোনো দেশের প্রধানমন্ত্রী গাজার কোনো শিশুর কথার উত্তর দিলেন। যখন আপনার মুখে আমার নাম ‘লিয়ান’ শুনলাম, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।

স্পেন, দেশটির জনগণ এবং সানচেজকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে সে আরও বলে, যদিও আমরা একই ভাষায় কথা বলি না, তবুও আমাদের হৃদয় একই সমবেদনায় স্পন্দিত হয়। আপনাদের সবার জন্য আমাদের ভালোবাসা।

বেশিরভাগ পশ্চিমা দেশের নেতারা যখন ফিলিস্তিন ইস্যুতে ‘কূটনৈতিক ভাষায়’ বার্তা প্রদান করেন, তখন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ একেবারেই ব্যতিক্রম। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। গাজা গণহত্যা ইস্যুতে ইউরোপীয় নেতাদের নীরবতার সমালোচনা করে সানচেজ বলেছেন, এটি একটি ব্যর্থতা। সম্পূর্ণ ব্যর্থতা। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এমন কিছু দেশ রয়েছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ইস্যুতে বিভক্ত।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!