AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১৩ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন জন্মসূত্রে রুশ এই কাজাখস্তানি খেলোয়াড়।

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা। বিশ্বের পাঁচ নম্বর র‌্যাংকিংধারী ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় তিন বছরেরও বেশি সময় পর ট্রফি ক্যাবিনেটে আরেকটি যোগ করলেন। আর ২০২৩ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে শিরোপা জেতার পর টানা দুটি ফাইনালে হারলেন সাবালেঙ্কা।

ম্যাচের শুরুতে দাপট দেখান রিবাকিনা। ৬-৪ এ প্রথম সেট জেতেন। হাল ছাড়েননি সাবালেঙ্কা। ঘুরে দাঁড়ান এবং ৬-৪ এ দ্বিতীয় সেট জেতেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ তে লিড নিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু তার বিরুদ্ধে টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ এ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!