AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিমুভার শেষ, মেকআপ তুলবেন ?


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:৪২ পিএম, ২৭ জুলাই, ২০২৬

রিমুভার শেষ, মেকআপ তুলবেন ?

কখনো ভারী মেকআপ, আবার কখনো হালকা। কিন্তু অনুষ্ঠান  থেকে ফিরে ঠিকমতো মেকআপ তুলছেন তো?

মুখ থেকে মেকআপ না তুললে ত্বকের সমস্যা বাড়ে। এতে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। লোমকূপে মেকআপ আটকে হোয়াইটহেডস, ব্রণ ও ফুসকুড়ির সমস্যা দেখা দেয়। তাই মেকআপ পরিষ্কার করা জরুরি।

মেকআপ করার সময় অনেক ধৈর্যের প্রয়োজন হয়। একইভাবে ধৈর্যের সঙ্গে মেকআপ তুলে ফেলুন। মেকআপ তুলতে বেশিরভাগ মানুষ প্রচলিত মেকআপ রিমুভার ব্যবহার করেন। কিন্তু মেকআপ রিমুভার না থাকলে কী করবেন?

ওয়াটারপ্রুফ মাস্কা‌রা-আই লাইনারের পাশাপাশি ফুল-কভারেজ ফাউন্ডেশন সবই পরিষ্কার করে দেবে আমন্ড অয়েল। আমন্ড অয়েল ত্বকের জন্য ভীষণ উপকারী। একইভাবে এ তেল মেকআপ তুলতেও কার্যকর।

হালকা হোক বা ভারী, মেকআপ তুলতে দারুণ কার্যকর আমন্ড অয়েল। আমন্ড অয়েল মেকআপ তোলার পরও ত্বককে শুষ্ক করে তোলে না। আমন্ড অয়েল ত্বককে হাইড্রেট রাখে।

এক চামচ আমন্ড অয়েল নিন। এতে ১/২ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মেকআপ ভর্তি মুখে মেখে নিন। হালকা হাতে মালিশ করুন।

এরপর ভিজে কাপড় কিংবা ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে সব মেকআপ উঠে যাবে। এভাবে আমন্ড অয়েল দিয়ে মুখের সব মেকআপ তুলে ফেলুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!