AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৩ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ  ভারতীয় উপস্থাপিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনার দায়িত্ব পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্যানেলে জায়গা হলো না ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। বাংলাদেশে পা রাখার আগেই তাকে উপস্থাপনা দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে এলেও তিনি টুর্নামেন্টের ঢাকা পর্ব শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাচ্ছেন। ফলে ঢাকা পর্বে রিধিমার উপস্থাপনা করার কথা থাকলেও তার আর আসা হয়নি।

এবারের বিপিএলে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট ব্যক্তিত্বরা।

রিধিমার বাদ পড়ার পেছনে সাম্প্রতিক মুস্তাফিজুর রহমান–সংক্রান্ত ঘটনার প্রভাব রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়।

এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রীড়া ও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা বাড়ে। বিসিবি এক চিঠিতে আইসিসিকে জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখা হয়।

এই সামগ্রিক পরিস্থিতির প্রভাবেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে রিধিমা পাঠককে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!