AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পাবনা
০৯:৪৩ পিএম, ৮ জুন, ২০২৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা শহরে দুর্বৃত্তদের গুলিতে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তার মাদরাসায় অধ্যয়নরত ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল।

নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা এবং আশরাফিয়া মাদরাসার একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলেকে মাদরাসায় পৌঁছে দিতে গিয়ে হামলার শিকার হন তিনি। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি হত্যার কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!