AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় ধাক্কা খেল ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৭ এএম, ৮ জুন, ২০২৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।

মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ১৫ মিনিটেই উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী ওয়েসলি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর আঘাত ধরা পড়ে, ফলে আসন্ন বিশ্বকাপে তার আর খেলা হচ্ছে না।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ওয়েসলির ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনা করে জানানো হয়েছে, তার পরিবর্তে স্কোয়াডে যোগ দিচ্ছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসন।

ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলা এদেরসনকে নিয়ে সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের মার্চে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।

ওয়েসলির ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার ভাষ্য, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে এই পরিবর্তন দলটির প্রস্তুতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!