AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে হত্যাচেষ্টা মামলার ২ নম্বর আসামি কাসেম মৃধা গ্রেপ্তার



চরভদ্রাসনে হত্যাচেষ্টা মামলার ২ নম্বর আসামি কাসেম মৃধা গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আলোচিত হত্যাচেষ্টা মামলার ২ নম্বর আসামি কাসেম মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত কাসেম মৃধা (৫৫) উপজেলার চর শালেপুর (ইমানখার ডাঙ্গী) এলাকার মৃত হাসেম মৃধার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পৈত্রিক ও ভূমিহীন সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে গত ৮ মে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মোঃ আলমগীর হোসেনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পূর্ব থেকে ওৎপেতে থাকা একদল হামলাকারী মোটরসাইকেলের গতি রোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় আলমগীর হোসেনের ভাই মাসুদ রানা বাদী হয়ে চরভদ্রাসন থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এজাহারে কাসেম মৃধার বিরুদ্ধে ছ্যান দা দিয়ে কোপ মেরে ভিকটিমের ডান হাতের কনুইয়ের নিচে গুরুতর হাড়কাটা জখম করার অভিযোগ আনা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে অভিযান চালিয়ে ২ নম্বর আসামি কাসেম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!