AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রেড নোটিশ জারির নির্দেশ

তনু হত্যা মামলার দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কুমিল্লা
১২:৪৮ এএম, ৯ জুন, ২০২৬

তনু হত্যা মামলার দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক দুই আসামি-সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ এবং সাবেক সৈনিক শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট (রেড নোটিশ) জারির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুই আসামিই বর্তমানে বিদেশে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম সম্প্রতি পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির আবেদন করেন। আদালত সোমবার বিকেলে সেই আবেদন মঞ্জুর করেন।

সোমবার দুপুরে কুমিল্লা কারাগার থেকে আদালতে নেওয়া হয় এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার থাকা সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে। এ সময় তার জামিন আবেদন করা হয়নি। নিয়মিত হাজিরার অংশ হিসেবে তাকে আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। পরে তাকে আদালতের হাজতখানা থেকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস-সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন তার বাবা ইয়ার হোসেন।

শুরুতে থানা-পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি।

প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম। মামলায় সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!