অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বহুল আলোচিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
দীর্ঘদিন চোট ও ফিটনেস সমস্যায় ভোগার পর প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরলেন নেইমার। তবে স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগোর।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন তারা মুখোমুখি হবে হাইতির।
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণভাগ:
আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।
মাঝমাঠ:
ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
আক্রমণভাগ:
এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

