AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক সীমান্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৯ পিএম, ৮ জুন, ২০২৬

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক সীমান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন রাজশাহী অঞ্চলের প্রতিনিধি মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেন, রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেও পারিবারিক ব্যবসায়িক দায়িত্বের কারণে বোর্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

তিনি জানান, তার বাবা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর রয়েছে। ফলে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সময় ও মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়বে।

প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন। একই সঙ্গে তার পদত্যাগ গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, বিসিবির সাম্প্রতিক নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি দায়িত্ব গ্রহণে অনাগ্রহের কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পরদিনই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!