AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বই পোকা’: রোমান্স ও পারিবারিক আবহে দর্শক মুগ্ধ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫৯ পিএম, ৮ জুন, ২০২৬

‘বই পোকা’: রোমান্স ও পারিবারিক আবহে দর্শক মুগ্ধ

আকবর হায়দার মুন্নার গল্প ও ভাবনায় নির্মিত নাটক বই পোকা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। পরিচালনায় ছিলেন তপু খান।

গত ২ জুন একটি বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রোমান্টিক গল্পের সঙ্গে পারিবারিক আবহের মেলবন্ধন নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হৃদয়ছোঁয়া কাহিনি ও শিল্পীদের সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

নির্মাতা তপু খান জানান, ‍‍`বই পোকা‍‍` নাটকটিতে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব, এর প্রতি মানুষের আসক্তির নেতিবাচকতা। সেইসঙ্গে এই প্রজন্মকে সাহিত্যের দিকে মনযোগী হওয়ার বার্তাও দেয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হয়েছিল এটি দর্শকের ভালো লাগবে। প্রচারে আসার পর সবার ফিডব্যাক পেয়ে ভালো লাগছে।

এর গল্পকার আকবর হায়দার মুন্না বলেন, ‍‍`বর্তমান সমাজে ফেসবুক নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এই গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।‍‍`

নাটকের অভিনেতা খায়রুল বাসার বলেন, ‍‍`একটা ভিন্নধর্মের গল্পের নাটক ‍‍`বই পোকা‍‍`। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।‍‍`

নাটকটিতে কাজ করে আনন্দিত এ প্রজন্মের অভিনেত্রী সাদনিমাও। তিনি জানান, ‍‍`বই পোকা‍‍` নাটকে কাজের অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে। এতে তার চরিত্রটির প্রেমে পড়েছেন তিনি।

‍‍`বই পোকা‍‍` নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজি সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে আছেন তারিক আনাম খান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!