AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেফারির ভুলে বদলি, ক্ষোভ নিয়ে মাঠ ছাড়লেন নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৩ পিএম, ১৮ মে, ২০২৬

রেফারির ভুলে বদলি, ক্ষোভ নিয়ে মাঠ ছাড়লেন নেইমার

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হয়েছেন নেইমার। কুরিতিবার বিপক্ষে ম্যাচে ভুলবশত বদলি করাকে কেন্দ্র করে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান এই তারকা ফুটবলার।

রোববার অনুষ্ঠিত ম্যাচে ঘরের মাঠে ৩-০ গোলে হারে সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় আসে নেইমারকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি।

ম্যাচের ৬৫তম মিনিটে চিকিৎসার জন্য সাইডলাইনের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ সময় চতুর্থ অফিসিয়াল বদলির সংকেত দেখালেও সেটি খেয়াল করেননি নেইমার। পরে মাঠে ফিরতে গেলে তিনি দেখতে পান, তার পরিবর্তে ইতোমধ্যে মাঠে নেমে গেছেন রবিনহো জুনিয়র।

নেইমার মাঠে প্রবেশের চেষ্টা করলে রেফারি তাকে বাইরে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি চতুর্থ অফিসিয়ালের কাছে বদলির কাগজ দেখতে চান।

পরে জানা যায়, সান্তোস কোচ কুকা আসলে অন্য এক খেলোয়াড়কে বদলি করতে চেয়েছিলেন। কিন্তু ভুল জার্সি নম্বর উল্লেখ করায় বিভ্রান্তির সৃষ্টি হয় এবং নেইমারকে বদলি হিসেবে গণ্য করা হয়।

ঘটনার সময় সান্তোস ৩ গোলে পিছিয়ে ছিল। এই হারের ফলে দলটি ব্রাজিলিয়ান সেরি এ লিগের অবনমন অঞ্চলে নেমে গেছে।

এদিকে, ব্রাজিলের জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি এখনো নেইমারকে নিয়ে আগ্রহ দেখাননি। বিশ্বকাপ দল ঘোষণার আগে এই ম্যাচটিকে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছিল।

চোট কাটিয়ে ফেরার পর চলতি মৌসুমে সীমিত সংখ্যক ম্যাচ খেলেছেন নেইমার। এখন পর্যন্ত তিনি ৪টি গোল করেছেন এবং কয়েকটি ম্যাচে শৃঙ্খলাজনিত সমস্যাতেও জড়িয়েছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!