AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৪৯ রানে লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৩ পিএম, ১৮ মে, ২০২৬

২৪৯ রানে লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২০৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ২৪৯ রান।

সোমবার (১৮ মে) দিনের শুরুতে ৩ উইকেটে ১১০ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম তৃতীয় দিনের খেলা শুরু করেন।

তবে দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক শান্ত। তিনি ৪৬ বলে ১৫ রান করেন। রিভিউ নিয়েও আউটের সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি।

এরপর ক্রিজে নামেন লিটন দাস। মধ্যাহ্নভোজ পর্যন্ত মুশফিক ও লিটনের জুটিতে এগিয়ে চলছে বাংলাদেশের ইনিংস।

এর আগে দ্বিতীয় ইনিংসে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারালেও মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দলকে ভালো অবস্থানে নিয়ে যান। জয় আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৪ বলে ৫২ রান করেন। অন্যদিকে মুমিনুল ৬০ বলে ৩০ রান করে আউট হন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!