AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৪ পিএম, ১৮ মে, ২০২৬

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এই অভিজ্ঞ ব্যাটার।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরির রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। এবার তাকে ছাড়িয়ে ১৪তম টেস্ট সেঞ্চুরি করে এককভাবে শীর্ষে উঠলেন মুশফিক।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শতকের দেখা পান তিনি। চা বিরতির পর ধৈর্যশীল ও দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।

Mushfiqur Rahim played cautiously to start with, Bangladesh vs Pakistan, 2nd Test, Sylhet, 3rd day, May 18, 2026

রিপোর্ট লেখা পর্যন্ত  দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ৩৭৬ রান। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ১০৪ রানে। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম, যার সংগ্রহ ১৫ রান।

মুশফিকের এই ইনিংসে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!