AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:০২ পিএম, ৮ জুন, ২০২৬

যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

যশোরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহত ছামিনা আক্তার যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্বামী সুজনের সঙ্গে যশোর শহরের শেখহাটি তামালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সুজনের বাড়ি টাঙ্গাইল জেলায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নেশার টাকার বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সুজন নিজের শরীরেও ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ছামিনার স্বজনদের বরাতে জানা যায়, ছয় মাস আগে পারিবারিকভাবে ভালোবেসে তাদের বিয়ে হয়। পরে তারা আলাদা ভাড়া বাসায় বসবাস করছিলেন। সুজন আগে বিদেশে কাজ করতেন এবং সম্প্রতি দেশে ফিরে বেকার ছিলেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ছামিনার মৃত্যু হয় এবং সুজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

এদিকে, হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। পরে সুজনের বাবা-মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!