আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি নিয়মিত সদস্য নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক।
নির্বাচিত দলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচক কমিটি।
বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত দল হলো— লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

