রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন। তিনি জানান, চলতি মাসে থানায় মোট ৪১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৫টি মামলা হয়েছে। তবে সামগ্রিকভাবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, তাঁর দপ্তর থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী বলেন, তাঁর দপ্তরের সামনে রাখা ওষুধের খালি বোতলভর্তি একটি বস্তাও চুরি হয়েছে।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান (মেজর), তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথভাবে পালনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

