AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতায় যোগ দিয়ে মুখ খুললেন মোস্তাফিজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫০ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

কলকাতায় যোগ দিয়ে মুখ খুললেন মোস্তাফিজ

আইপিএলে মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এবার।এ আসরের জন্য হয়ে যাওয়া ছোট নিলামে তাকে রেকর্ড গড়ে দলে টেনেছে ওপার বাংলার দলটি।

মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনছে কেকেআর। বাংলাদেশি যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৭ লাখ রুপি।

আইপিএলে এর আগে মোস্তাফিজ কখনোই এমন দাম পাননি। তার ক্যারিয়ারে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালে, ২ কোটি ২০ লাখ রুপিতে তিনি গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

এবার তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় তার সাবেক দল চেন্নাই সুপার কিংস আর কলকাতার মধ্যে। শেষমেশ এ লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা।

৩ বারের চ্যাম্পিয়ন এই দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছে কলকাতা। সেখানে মোস্তাফিজ বলেন, ‘হ্যালো কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরে যোগ দিতে পেরে, তাদের অংশ হতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। শিগগিরই দেখা হচ্ছে আমাদের।’

একুশে সংবাদ/ওজি

Link copied!