AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন করে ভোটার হওয়ার সুযোগ ১৫ দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩১ এএম, ১৬ জুলাই, ২০২৬

নতুন করে ভোটার হওয়ার সুযোগ ১৫ দিন

নতুন ভোটার হওয়ার জন্য নাগরিকদের আরও ১৫ দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেটে প্রকাশ করতে হবে। সে অনুযায়ী আগামী ১০ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকার ওপর আপত্তি বা দাবি জমা দেওয়া যাবে ১৮ আগস্ট পর্যন্ত। এসব আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে ২৩ আগস্ট, আর ২৭ আগস্ট প্রকাশ করা হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা।

এদিকে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নতুন ভোটারদের খসড়া ভোটার তালিকা ৯ আগস্ট প্রকাশ করা হবে। তালিকাটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। যদি কোনো যোগ্য ব্যক্তির নাম বাদ পড়ে বা তথ্যে ভুল থাকে, তাহলে ২৪ আগস্টের মধ্যে অন্তর্ভুক্তি কিংবা সংশোধনের আবেদন করা যাবে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!