AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১০ পিএম, ১৫ জুলাই, ২০২৬

শেষ হলো ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেট পাসের পাশাপাশি ১০টি সরকারি বিল অনুমোদন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় সমাপ্ত হয়েছে।

অধিবেশন শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে অধিবেশন সমাপ্তির ঘোষণা পাঠ করেন।

গত ৭ জুন শুরু হওয়া এ অধিবেশন মোট ২৬ কার্যদিবস স্থায়ী হয়। ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপন করা হয় এবং ৩০ জুন তা সংসদে পাস হয়।

বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় ১৪ কার্যদিবসে। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন এবং মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা চলে।

অধিবেশন চলাকালে মোট ১০টি সরকারি বিল পাস হয়েছে।

কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের ১২৫টি নোটিশের ওপর আলোচনা হয়।

এ ছাড়া ১৩১ বিধির অধীনে চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া পাঁচ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে তিন হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

এ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!