AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৯ এএম, ১৯ জুন, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি বেসামরিক জনগণের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক (ECOSOC) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক সহায়তা, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।

তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বাড়তে থাকা ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বহুপাক্ষিক পরিসরে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!