AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশসেরা পুরস্কার পেল কেন্দুয়ার সাদিয়া


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪৭ পিএম, ১৬ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশসেরা পুরস্কার পেল কেন্দুয়ার সাদিয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর ভারসাম্য দৌড় (বালিকা) বিভাগে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিয়ার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন।

দেশসেরা এই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উৎসাহিত করতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদান প্রদান করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

এ সময় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সাদিয়ার লেখাপড়ার অগ্রযাত্রায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, সাদিয়ার এ সাফল্য শুধু কেন্দুয়া নয়, সমগ্র নেত্রকোনা জেলার জন্য গর্বের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!