AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৮ পিএম, ১৫ জুলাই, ২০২৬

পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে।

এ ছাড়া, জাতিসংঘ মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।

মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরেই সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার তারিফ তলিফকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ৩০ জুলাই থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!