AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৯ পিএম, ২২ জুন, ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একটি সূত্র জানিয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েন করা হবে।

সূত্রটি আরও জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ সোমবারের মধ্যেই জারি হওয়ার কথা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের মতে, ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও সংশ্লিষ্ট এলাকায় সতর্ক অবস্থানে থাকবে।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!