AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
১২:৪২ পিএম, ১৬ জুলাই, ২০২৬

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য (মেম্বার) এবং শতাধিক নেতাকর্মী ও সমর্থকও দলীয় কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে চেয়ারম্যান অমিত হোসেন কবিরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। দল ছাড়ার ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমিত হোসেন কবির বলেন, জনগণের সেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। তবে বর্তমান পরিস্থিতিতে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আজ থেকে আওয়ামী লীগের কোনো পদ বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কুনিয়া ইউনিয়নের মানুষ আমাকে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই দলমত নির্বিশেষে জনগণের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় আগের মতোই কাজ করে যাব।”

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্যও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।

পদত্যাগকারী সদস্যদের মধ্যে জসিম, মো. হুমায়ুন কাজী এবং সংরক্ষিত নারী সদস্য মোছা. হাওয়া বেগমের নাম উল্লেখ করা হয়। এছাড়া শতাধিক নেতাকর্মী ও সমর্থকও চেয়ারম্যানের সঙ্গে দল ত্যাগের ঘোষণা দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!