AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অংশীদারিত্ব, প্রযুক্তি ও জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩০ পিএম, ২৩ জুন, ২০২৬

অংশীদারিত্ব, প্রযুক্তি ও জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) আয়োজনে অনুষ্ঠিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেশন অনুষ্ঠিত হয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ (Loss and Damage Fund) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’ (Green Climate Fund-GCF) কার্যকরভাবে পরিচালনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রশমন (Mitigation) কার্যক্রমের পাশাপাশি অভিযোজন (Adaptation) উদ্যোগও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের ওপরও গুরুত্ব দেন তিনি।

এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Alois Zwinggi।

উল্লেখ্য, চীনের Dalian শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস ২০২৬’। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ (Innovating at Scale) প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।

এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রযুক্তিগত অগ্রগতির সুফল বৃহত্তর অর্থনীতিতে ছড়িয়ে দেওয়ার উপায়ও সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!