AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে: পররাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৩ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের সমাধান গুরুত্বপূর্ণ।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন: কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ স্থিতিশীলতা, আস্থা ও সহযোগিতামূলক সমাধান প্রচারে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং টেকসই রিপোর্টিংয়ের সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ প্রযুক্তিগত উদ্ভাবন পেশাকে বিশ্বব্যাপী রূপান্তরিত করছে।

তিনি বলেন, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং বৈশ্বিক সংহতি জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি পেশাজীবীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, নৈতিক ও দায়িত্বশীল দিকেও জোর দিতে হবে।

সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে তিনটি টেকনিক্যাল অধিবেশন এবং একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ এইচ এম আহসান বলেন, এআই-চালিত সিস্টেম দক্ষতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স জোরদার করতে পারে, তবে শক্তিশালী নৈতিক সুরক্ষা ছাড়া অ্যালগরিদমিক ঝুঁকি তৈরি হতে পারে।

বিশ্বের শীর্ষ হিসাব পেশা সংস্থার প্রধান জ্যঁ বুকো আইসিএবি’র আমন্ত্রণে ঢাকায় অংশগ্রহণ করেন। তিনি নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিংয়ের বৈশ্বিক প্রাসঙ্গিকতার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবি’র সাবেক সভাপতি রহমান রহমান হক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সিনিয়র পার্টনার আদীব হোসেন খান। তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই অর্থনৈতিক মূল্য, পরিমাপ ও প্রকাশের কাঠামোতে পরিবর্তন এনেছে এবং পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা ও মান-নির্ধারকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!